AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ আটক-২



নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ আটক-২

নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

সোমবার (৮ জুন) ভোর রাতে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের এজামুল হকের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও মৃত- আজিমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে নিয়ামতপুর থানার এসআই আরিফুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ তুলারবাঐল গ্রামে  এজাবুল হকের ছেলে হামেদুল ইসলামের বসতবাড়ী দক্ষিন দুয়ারী ঘর হতে তিনটি পাটের বস্তার ভেতর থেকে প্রতি বস্তা ৩০ কেজি করে মোট ৯০ কেজি (যার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ) টাকা উদ্ধার করে। সাথে হামেদুর ইসলাম ও তার সহযোগী রশিদকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস ব্রিফিং এ নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ গাঁজা ব্যবসার মূল হোতা হামেদুল ইসলাম। তাকে আটক করার পর তার তথ্য অনুযায়ী তার সহযোগী রশিদকে আটক করা হয়। তারা নিজ বাড়ীতে গাঁজা রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করত।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!