AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা নূর উদ্দিন রাজু



অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা নূর উদ্দিন রাজু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নূর উদ্দিন রাজু। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি পরিবারটির জন্য নগদ ৫ হাজার টাকা ও ঘর মেরামতের প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করেছেন।

জানা যায়, সম্প্রতি মুসলিম ব্লক এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নূর উদ্দিন রাজু ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে সহায়তার ব্যবস্থা করেন।

এ বিষয়ে নূর উদ্দিন রাজু বলেন, “দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের যেকোনো সংকটে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা শাহজাহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আগুনে আমাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছিলাম। এমন দুঃসময়ে নূর উদ্দিন রাজুসহ সহযোগিতাকারীদের সহায়তা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, নূর উদ্দিন রাজু দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তিনি বিভিন্ন সময়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের মতে, করোনা মহামারি, বন্যা, খেলাধুলার উন্নয়ন, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে নূর উদ্দিন রাজু বাঘাইছড়িতে মানবিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সচেতন মহলের অভিমত, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বস্তি দেয় না, বরং সমাজের সামর্থ্যবান মানুষদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!