AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে হিটস্ট্রোকে নারীর মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৫:৪৮ পিএম, ৩ জুন, ২০২৬

মাদারগঞ্জে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী বলেন, হাসপাতালে আনার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!