AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৮:৪৫ পিএম, ২ জুন, ২০২৬

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে মো. মনির মোল্যা ও বিল্লাল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের জেরে সোমবার রাত ৮টার দিকে মনির মোল্যার সমর্থক রুহুল ফকিরের সাথে বিল্লাল মুন্সির সমর্থক আহাদ মুন্সির কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায় খবর পেয়ে উভয়পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন বলে জানা গেছে।

প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় হামলা পাল্টা হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!