AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে এসএসসি ’৯২ ব্যাচের পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত



সরিষাবাড়ীতে এসএসসি ’৯২ ব্যাচের পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০মে)বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুল ইসলাম মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বিএসসি।

পুনর্মিলনী অনুষ্ঠানে ৩৪ বছর পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

অনুষ্ঠানের একপর্যায়ে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ এবং ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করে। পাশাপাশি শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ সৃষ্টি করে।

এ সময় এসএসসি ’৯২ ব্যাচের আব্দুল করিম, ফরহাদ হোসেন কিনা, আনিছুর রহমান কাজল, কামাল হোসেন, বাবলী রহমানসহ বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!