শেরপুরের নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে অ্যাডভোকেট ইয়াসমিন আক্তারকে নির্বাহী পরিচালক, অভিজিৎ সাহাকে সভাপতি এবং আবু রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবু সাঈদ। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এম এ হাকাম হীরা, জয়জিৎ দত্ত শ্যামল, এম এ রায়হান, বিদায়ী নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য সম্পদ দে, কামরুজ্জামান কানন, সজল কর্মকার, আনিস উজ জামান বাপ্পিসহ অন্যরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

