অপরাধ নিয়ন্ত্রণে সিলেট মহানগর পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশ জানায়, মহানগর পুলিশের ছয়টি থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথক অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করে। এছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৬৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাং সদস্য, দালাল এবং ভেজাল খাদ্য প্রস্তুতকারীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

