AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে বৌলতলী ইউনিয়নের ১ কোটি ২৩ লাখ বাজেট ঘোষণা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:০৩ পিএম, ২৩ মে, ২০২৬

লৌহজংয়ে বৌলতলী ইউনিয়নের ১ কোটি ২৩ লাখ  বাজেট ঘোষণা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বাজেট সভায় আগামী অর্থবছরের জন্য ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৩৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়।

শনিবার সকালে বৌলতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইদ্রিস আলী শেখ এ বাজেট ঘোষণা করেন। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদার, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, নারী সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় ইউনিয়নের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনসেবামূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উন্মুক্ত বাজেট ঘোষণাকালে উপস্থিত জনগণের মতামত গ্রহণ করা হয় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!