চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২মে) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমন আহমেদ পায়েল পিঠালীতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
ওসি বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

