AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন



জীবননগরে চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বোরো মৌসুমে সরকারি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে)  বেলা ১২টার দিকে জীবননগর খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এ সময় তিনি বলেন, “জীবননগর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। উন্মুক্ত লটারির মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। কৃষি অফিস থেকে তালিকা পাওয়া মাত্রই আমরা লটারির কার্যক্রম শুরু করব। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে লটারি অনুষ্ঠিত হবে।”

জীবননগর ফুড অফিসার আব্দুল হামিদ বলেন, চলতি মৌসুমে ৪৯ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৮৮৬ টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে মোট ৭৩৯ টন ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জীবননগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমসহ স্থানীয় ডিলার, মিল ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!