AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯ম চীন মৈত্রী বগা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন



৯ম চীন মৈত্রী বগা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন

পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ৯ম চীন মৈত্রী বগা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে তিনি দুমকি উপজেলার চরগরবদি-বগা প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। বিশেষ করে পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে পর্যটন ও কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সেতু বিভাগের তথ্যমতে, প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য হবে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার এবং প্রস্থ ১৫ দশমিক ০২ মিটার। নদীর ওপর মূল সেতুর পাশাপাশি সংযোগ সড়ক ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পাশাপাশি শিশু আবিরার ‘বগা সেতু চাই’ ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে বগা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বর্তমান সংসদ সদস্য সফিকুল ইসলাম মাসুদসহ সেতু বিভাগের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, প্রকৌশলী এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারাও সেতু নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে বগা প্রান্তে উপজেলা বিএনপির একটি পক্ষ অবস্থান নিলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য থামা হয়নি।

পরে মন্ত্রী চরগরবদি ইসলামি দাখিল মাদ্রাসা মাঠে নির্মাণাধীন বগা সেতুর অ্যাপ্রোচ সড়কের নিকট সমাবেশে অংশ নেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!