AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে শয়নঘর থেকে একব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার



সাদুল্লাপুরে শয়নঘর থেকে একব্যক্তির ঝুলন্ত  মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ বাড়ির শয়নঘর থেকে জাহিদুল ইসলাম আকন্দ(৫৫) নামের একব্যক্তির   ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর গ্রামের আকন্দপাড়ায় নিজের শয়নঘরের বিছানা থেকে গলায় রশি পেঁচানো ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। জাহিদুল আকন্দ ওই গ্রামের মৃত ছমছেল হক আকন্দের ছেলে।

এখবর পাওয়ার পর সাদুল্লাপুর থানার  উপপরিদর্শক (এসআই) আয়নাল সঙ্গীয় ফোর্সসহ  ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে তা থানায় নিয়ে যায়।

তবে পুলিশ ও মৃতের পরিবার তাৎক্ষনিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারণ জানাতে পারেনি।কিন্তু মৃত্যুর এঘটনা নিয়ে গোটা এলাকায় চলছে নানা গুজ্ঞন।অনেকেই সন্দেহতীত ভাবে বলাবলি করছেন জাহিদুলের এমন মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আয়নাল বলেন,এব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।এরপর ওইদিন দুপুরে ময়না তদন্তের তার মরদেহ গাইবান্ধা সদর আঁধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
তার মৃত্যুর কারণ জানতে চাইলে এস আই আয়নাল জানান,ময়না তদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে ।তার আগে কোন কিছুই বলা যাবে না।
এপ্রসঙ্গে জানতে  সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)একেএম হাবিবুল ইসলামের ব্যবহূত সরকারী মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি কোন সাড়া দেননি।ফলে ঘটনার বিষয়ে তার কোন মতামত পাওয়া যায়নি।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!