AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন



শেরপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‍‍`ভূমিসেবা মেলা ২০২৬‍‍`।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই ‍‍`ভূমিসেবা মেলা ২০২৬‍‍` শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটিতে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং জেলার সম্মানিত পুলিশ সুপার এ , কে, এম জহিরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ‍‍`ভূমিসেবা মেলা ২০২৬‍‍` উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। 

বর্ণাঢ্য র‌্যালি শেষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন ভূমিসেবার স্টলসমূহ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিদর্শনকালে মেলায় আগত সেবাগ্রহীতাদের ভোগান্তিহীন ও দ্রুত সেবা নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ দেখা যায়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় উপস্থিত থেকে বেশ কয়েকজন সেবাগ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খতিয়ান (পর্চা), ই-নামজারি মঞ্জুরির কপি এবং অনলাইন ভূমি উন্নয়ন করের দাখিলা তুলে দেন।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!