AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপি ভূমি মেলার আয়োজন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০১:৫৪ পিএম, ১৯ মে, ২০২৬

লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপি ভূমি মেলার আয়োজন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (১৯-২১ মে) ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে ঢাকা ভিডিও কনফারন্সে এর মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আবু তারেক,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আনোয়ার হোসেন পাটোয়ারী,সহকারী কমিশনার ভূমি অভি দাস,সহকারী কমিশনার আরাফাত হোসেন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং এই উপলক্ষে পরিষদ প্রাঙ্গণে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলায় প্রায় ২০ স্টল প্রর্দশন করা হয়। এতে ভূমি বিষয়ক যে কোন ধরনের পরামর্শ ও সেবা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!