AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত



রাজনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় শ্রীকান্ত মালাকার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১৭ মে) দুপুরে রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবার্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে কুলাউড়া অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক শ্রীকান্তের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!