AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে নকল সার ও কীটনাশক জব্দ



সুন্দরগঞ্জে নকল সার ও কীটনাশক জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল টিএসপি সার, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ধরনের নকল কীটনাশক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ গোপন সংবাদের ভিত্তিতে ছাইতানতলা বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম ভুট্টুর দোকানে অভিযান চালান। এসময় দোকান থেকে ৩০ বস্তা নকল টিএসপি সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এছাড়াও ১৩ প্রকারের নকল কীটনাশকের ২৫ কার্টুন এবং ২০ বস্তা ম্যাগনেসিয়াম উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

অভিযানকালে উপস্থিত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অসাধু চক্র কৃষকদের মাঝে নিম্নমানের ও নকল কৃষি উপকরণ সরবরাহ করে আসছিল। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল পণ্য জব্দ করা হয়।

জব্দ সার ও কীটনাশক উপজেলা কৃষি অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস.এম আসিফ হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কৃষকদেরও সচেতন হয়ে অনুমোদিত দোকান থেকে কৃষি উপকরণ কেনার আহ্বান জানানো হচ্ছে।


 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!