জামালপুরের মাদারগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস-২০২৬। রোববার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
খামারবাড়ি জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ। অনুষ্ঠানে সফল কৃষক শামিম রানা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণে স্থাপিত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

