AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে খাল পুনঃখনন উদ্বোধনে প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৩:৪৯ পিএম, ১৩ মে, ২০২৬

ময়মনসিংহে খাল পুনঃখনন  উদ্বোধনে প্রতিমন্ত্রী

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের একটি মাইলফলক হয়ে থাকবে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের পাশাপাশি খাল যেন পুনরায় ভরাট না হয়ে যায়, সে বিষয়েও স্থানীয় জনগণকে সচেতন থাকতে হবে। এ দায়িত্ব সবাইকে সম্মিলিতভাবে পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তারাকান্দা-ফুলপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতালের উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারসহ নানা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মত প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, স্থানীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!