AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি : সভাপতি-উজ্জ্বল,সম্পাদক-আসিফ



শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি : সভাপতি-উজ্জ্বল,সম্পাদক-আসিফ

শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাঈম হাসান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হিসেবে  মোঃ খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ ৷

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য প্রকাশিত হয়।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানানো হচ্ছে ৷ নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

উল্লেখ যে,আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।


 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!