AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে মায়ের সামনে প্রাণ গেলো শিশু রোজার



জীবননগরে  মায়ের সামনে প্রাণ গেলো শিশু রোজার

জীবননগরে আচার কিনে রাস্তা পারাপারের সময় মায়ের সামনে রোজা নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে এক দোকানে যায় রোজা। সেখান থেকে দৌড়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী বেকারি মাল বোঝাই একটি ইজি বাইকের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। এতে রোজার মাথায় গুরুতর আঘাত লাগে। এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

নিহত রোজার মা রুপা খাতুন জানান, আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিলো।তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিলো।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর শুনেছি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!