AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:১৭ পিএম, ১০ মে, ২০২৬

সাভারে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা সাভারে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ পাঁচজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রবিবার দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর) এর  ওসি সাইদুল ইসলাম। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ধামরাই, আশুলিয়া ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ধামরাইয়ের জয়পুরা এলাকা থেকে নাজমা (৪৩) নামের এক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ধামরাইয়ের কালামপুর এলাকায়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

একই রাতে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান তুহিন (৩৪) ও সাদ্দাম হোসেন (৩৫) নামের দুজনকে ২০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২) নামের আরেক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাভারের হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আকরাম বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাজমার বিরুদ্ধে চারটি এবং মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দুটি করে মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!