নরসিংদীর দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫) কে গ্রুেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তার মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পলাশ থানা সূত্র জানায়, মাসউদুল ইসলাম রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রতারণা ও জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত আসামি তিনি।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সম্মানি ব্যক্তিদের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করে মানহানি করায় তার নামে থানায় একাধিক জিডি রয়েছে। তাকে বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইটায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন মাসউদুল ইসলাম রানাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আজই নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

