ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার সাইদুর রহমান মিঠু`র বিরুদ্ধে স্বৈরাশাসকের দোসরদের মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার সাইদুর রহমান মিঠু তার দাবি,গত শনিবার তার বিরুদ্ধে একটি মহল আওয়ামী দোসর নামের খ্যাত দেলোয়ার সিকদার গংরা যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
এই নেতা আরো বলেন, তাদের পারিবারিক ১৩ শতাংশ জমি নিয়ে যে অভিযোগ তুলেছেন সেই জমি মাননীয় আদালত থেকে আমরাই রায় পেয়েছি, কিন্তু দেলোয়ার শিকদার গংরা আইনি লড়াইয়ে না পেয়ে আমার ও আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তিনি ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীর সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর কোন দল নাই যে সে করে নাই, তিনি অঢেল সম্পদের মালিক বনেছেন তার স্থাবর অস্থাবর সম্পত্তির তদন্তেরও দাবি জানান।
তিনি বলেন, বহু বছর ধরে ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পদ নির্বাচন ছাড়া রয়ে গেছেন সেই সুযোগে অনেক সম্পদ গড়েছেন তার শীঘ্রই একটি নির্বাচনের দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম মৃধা, সদস্য সচিব আশিকুর রহমান, শ্রমিকদল নেতা এনায়েত সরদার সহ আরো অনেকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

