AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নকলায় ফাহিম চৌধুরী এমপি

যুবসমাজ ও তরুণসমাজের জন্য সুষ্ঠু বিনোদন হলো খেলাধুলা


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৮:৪১ পিএম, ৩ মে, ২০২৬

যুবসমাজ ও তরুণসমাজের জন্য সুষ্ঠু বিনোদন হলো খেলাধুলা

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, আমাদের তরুণসমাজ ও যুবসমাজের জন্য সুষ্ঠু বিনোদন হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে তারা যেমন আনন্দ পায়, তেমনি একটি সুস্থ সমাজও গড়ে তুলতে পারে।

ফাহিম চৌধুরী ৩ মে (রোববার) বিকেলে শেরপুরের নকলায় পৌরসভার আয়োজনে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সবার উচিত সারাবছর নানারকম খেলাধুলা চালু রাখা, যাতে যুবসমাজ ও তরুণসমাজের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকে। এতে যুবসমাজের বিপথগামী হওয়ার সুযোগ থাকবে না, মাদকাসক্ত হওয়ার সম্ভাবনাও কমবে। এমনটি হলে আমরা মাদকমুক্ত, অপরাধমুক্ত একটি সুস্থ সমাজ ও সুশৃঙ্খল দেশ গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নকলা পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বে থাকা নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার ও মহিউদ্দিন মোক্তার, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশাসহ দলীয় নেতাকর্মী, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৩ নম্বর ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!