AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন ফরিদগঞ্জের আবুল কাশেম রিয়াদ



ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন ফরিদগঞ্জের আবুল কাশেম রিয়াদ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা আবুল কাশেম রিয়াদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

আবুল কাশেম রিয়াদ ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ পথপরিক্রমায় এর আগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাজপথের সাহসী এই নেতা তৃণমূল থেকে ধাপে ধাপে নিজের মেধা ও শ্রমের মাধ্যমে বর্তমান অবস্থানে উঠে এসেছেন।

তার এই নতুন দায়িত্বপ্রাপ্তির খবর ফরিদগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এলাকাবাসীর মতে, রিয়াদের মতো পরিশ্রমী ও ত্যাগী নেতার এই মূল্যায়ন তৃণমূলের কর্মীদের আরও উজ্জীবিত করবে।

আবুল কাশেম রিয়াদ বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখেছেন। বাংলা কলেজ ছাত্রদলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সচেষ্ট থাকব। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।”

এদিকে তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বার্তায় তারা রিয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ ও রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!