AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে রাজবাড়ীর সফিকের জয়



তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে রাজবাড়ীর সফিকের জয়

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) হয়ে তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সন্তান অ্যাডভোকেট সফিকুল ইসলাম সফিক।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন গত ২৯ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৩ এপ্রিল। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৬ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৯ ও ৩০ এপ্রিল।

এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল), জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। ভোটগ্রহণের পর গণনা শেষে ১ মে রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। এতে নীল প্যানেল ২৩টি পদের সবগুলোতেই বিজয় অর্জন করে।

ফলাফলে দেখা যায়, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে অ্যাডভোকেট সফিকুল ইসলাম সফিক ৪ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মাসউদ পান ২ হাজার ৭৯ ভোট। ফলে ২ হাজার ৫১৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন সফিক।

জানা গেছে, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রতিনিধি হিসেবে গত ৩২ বছরের মধ্যে এই প্রথম জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। এর আগে ২০১৫ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিজয়ের প্রতিক্রিয়ায় সফিকুল ইসলাম সফিক মুঠোফোনে বলেন, সাধারণ আইনজীবীদের ভালোবাসা ও সমর্থনের ফলেই তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন। এই বিজয় বৃহত্তর ফরিদপুর অঞ্চল, বিশেষ করে রাজবাড়ী জেলার জন্য গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি মো. আনোয়ার জাহিদসহ পূর্ণ প্যানেলের ২৩ জন প্রার্থীই নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. ইলটুট মিস সওদাগর (এ্যানি), সহ সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরী সম্পাদক খন্দকার মাসুদ হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজ কল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সদস্য এ এস এইস রেজওয়ানুল সাইয়েদ (রুমেল), ফারজানা ইয়াসমিন, মামুন মিয়া, মো. আদনান রহমান, মো. নজরুল ইসলাম (মামুন), মো. নিজাম উদ্দিন, মো. সানাউল, মুজাহিদুল ইসলাম সাইয়েম, শেখ সৈকত হোসাইন, সৈয়দ সরোয়ার আলম (নিশান)।

 

 

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!