নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপির নির্দেশে উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, মাহমুদুল হাসান ও সাইফুল আলম লিটন। এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন উপজেলা মিডিয়া সেলের আহ্বায়ক সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সদস্য সচিব সাংবাদিক সাকের খান, খালিয়াজুরী উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন তালুকদার ও ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, খালিয়াজুরী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজীব হোসেন পলাশ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন প্রমুখ।
শুক্রবার তারা উপজেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চল ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। এ সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমি, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। দ্রুত সহায়তার আশ্বাস দেন তারা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তরা দ্রুত ত্রাণ সহায়তা, কৃষি প্রণোদনা ও গো-খাদ্যের দাবি জানান।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালিয়াজুরী ও মদন উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

