AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫২ পিএম, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গতকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে রাজধানীগামী সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল জানান, মূলত রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পরিবহন সংকট দেখা দিয়েছে, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট নিরসনে আজ দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।

জানা গেছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে নাটোর ও রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন দুই জেলার জেলা প্রশাসকরাও।

সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের এই যৌথ বৈঠকের মাধ্যমে মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুত সময়ের মধ্যে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!