AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরীক্ষা সুষ্ঠু করতে দায়িত্বশীলভাবে কাজের আহ্বান: ইউএনও



পরীক্ষা সুষ্ঠু করতে দায়িত্বশীলভাবে কাজের আহ্বান: ইউএনও

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী, জলিলপাড় জেকেএমবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা।

সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র সরবরাহ এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, এ বছর মুকসুদপুরে তিনটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, সরকারি এস জে উচ্চ বিদ্যালয় এবং জলিলপাড় জেকেএমবি মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!