মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে রাসেল মোল্লা(২৫) ও সড়ক দূর্ঘটনায় নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের বৃদ্ধ ষষ্ঠীরাম সাহা(৭০) নামে দুইজন পৃথক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।
জানা যায়, উপজেলার বরইচারা গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ মোল্লার পুুত্র, জেলা ছাত্রদলের সদস্য রাসেল মোল্লার (২৫) সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের নিজ পুকুরে ইলেক্ট্রিক মোটর ব্যবহার করে পানি সেচের সময় বিদ্যুৎ তাড়িত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রবিবার সকালে ইজিবাইক উল্টে নাকোল গ্রামের সত্তরোর্ধ বৃদ্ধ ষষ্ঠীরাম নামে এক বৃদ্ধ মারাত্বক আহত হন। আহত অবস্থায় সোমবার রাত অনুমান আড়াইটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, কুপুড়িয়া-মাঙনডাঙ্গা এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খাদে পড়ে ষষ্ঠীরাম সাহাসহ চারজন আহত হয়। আহত ষষ্ঠীরাম সাহা সোমবার রাত আড়াইটার দিকে ঢাকা পঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে রাসেল মোল্লা নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করেছে। দুইটি বিষয়েই পুলিশ অবগত হয়েছে। আকস্মিক দূর্ঘটনার বিষয়ের কোন পক্ষের কোন অভিযোগ না থাকায় দুটি লাশেরই সৎ কাজের অনুমতি দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

