সিরাজগঞ্জের রায়গঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আয়নুল হককে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫ টায় দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার চত্বরে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহাব্বত এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ,সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
এ সময় তিনি এলাকাবাসীর ভালোবাসা ও সম্মাননায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো শামছুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান (মিরন) সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

