শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চকপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও নালিতাবাড়ী মার্কাজ মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল বারেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫
রোববার (১৯ এপ্রিল) সকাল ৮.৩০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, রোববার বাদ আছর চকপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) চকপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।
একজন বীর মুক্তিযোদ্ধা এবং নালিতাবাড়ী মার্কাজ মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি এলাকায় অত্যন্ত সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মসজিদ কমিটি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

