AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার



রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শান্ত কুমার তেলী (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের তেলীপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শান্ত কুমার তেলী ওই গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে বাড়ির পাশের একটি বাগানে থাকা ইউক্লিপটাস গাছের ডালে সুতার দড়ি দিয়ে গলায় ফাঁস নেন তিনি।

ভোরে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বাগানে একটি ইউক্লিপটাস গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!