AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লাতে শিক্ষক লাঞ্ছিত, জড়িতদের বিচার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ



কুমিল্লাতে শিক্ষক লাঞ্ছিত, জড়িতদের বিচার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের হাতে একই মাদ্রাসার বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষকসহ এলাকার সচেতন নাগরিক সমাজ।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে স্থানীয় শিক্ষকসহ এলাকার সচেতন নাগরিকদের ব্যানারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন,লাঞ্ছিতের শিকার শিক্ষক খায়রুল ইসলামের মা খতেজা বেওয়া, সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুন্সি সাদেক সালেহ, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাশেদ ইসলাম, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর ইসলাম, সমাজ সেবক আবু সাঈদ বিন মোল্লা, ইউ আইটি স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ বেলাল হোসেন, ছাত্রনেতা  ইউসুফ শাকিল, জাফর হোসেন জাকির প্রমূখ।এ সময় তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!