AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত, আহত ১



ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত, আহত ১

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী টেক্সটাইল বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে সিহাব হোসেন (১৯) ও ছোট ছেলে সোয়াদ (৬)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার স্টালিনের ছেলে মোহাম্মদ হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় জেলা সদরের টেক্সটাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই তিনজন। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!