AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে চাঁদপুর সরকারি কলেজে বর্ষবরণ অনুষ্ঠিত



শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে চাঁদপুর সরকারি কলেজে বর্ষবরণ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নতুন বছরের প্রথম প্রহরেই শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। সকাল ৭টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন বিভাগ নিজ নিজ উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী উপকরণ ও বৈশাখী সাজে অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে প্রাণবন্ত করে তোলে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় বৈশাখী ভোজ, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেন। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিনের অন্যতম আকর্ষণ ছিল চাঁদপুর সরকারি কলেজ বিতর্ক সংগঠনের উদ্যোগে আয়োজিত রম্য বিতর্ক, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পরে কলেজের নাট্য সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আব্দুল মান্নান এবং উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান মিয়া। পহেলা বৈশাখ উদযাপন আহ্বায়ক কমিটির নেতৃত্বে ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল, মোঃ সাইদুজ্জামান ও প্রভাষক মোঃ আনিসুর রহমান।

এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!