AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৩:২৩ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

কেন্দুয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় লিলি রাজভর (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের দৈলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিলি রাজভর ওই গ্রামের স্বপন রাজভরের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লিলিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিলি রাজভর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তিনি নিঃসন্তান ছিলেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!