AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে তিনটি হাসপাতালে অভিযান, অর্থদণ্ড


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:২৪ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

ধামরাইয়ে তিনটি হাসপাতালে অভিযান, অর্থদণ্ড

ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় তিনটি হাসপাতালে এসব অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।

উপজেলা প্রশাসন জানায়, দুপুরের দিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় আ্যাপোলো ডিজিটাল হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আ্যান্ড হসপিটাল নামে আরেকটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগের জেরে সেটি সিলগালা করা হয়। এছাড়া কক্ষটি বিশুদ্ধকরণ করাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস, ধামরাই থানা পুলিশসহ প্রশাসনের কর্মীরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!