AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপ উদ্বোধন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:১৭ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপ উদ্বোধন

গ্রাহক হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশন-এ এ কার্যক্রমের উদ্বোধন করেন কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত ঠেকাতেই এই অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো গ্রাহক একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরে আসবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।

নতুন ব্যবস্থায় রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেল চালকরা প্রতি পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেটকার চালকরা ২ হাজার টাকার জ্বালানি নিতে পারবেন।

এছাড়া কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা নিতে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। তাদের আশা, এর মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং হয়রানি কমবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!