AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণে তোলপাড়


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৫:৫৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণে তোলপাড়

রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। এতে অনেকেই অসুস্থ ছাগলের বাচ্চা পেয়ে তা পরিবর্তন করে নেন। আবার অভিযোগ রয়েছে, অনেককে রুগ্ন ছাগল নিতে বাধ্য করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

ছাগলপ্রতি বরাদ্দ ও ব্যয়ের বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা যা খুশি সংবাদ করেন, আমার কিছু হবে না।” পরে তিনি সরকারি গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

সূত্র জানায়, ডা. ওয়াজেদ আলী দীর্ঘদিন ধরে তানোর উপজেলায় কর্মরত আছেন। অন্যান্য কর্মকর্তাদের বদলি হলেও তিনি বহাল থাকায় তার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পশু বিতরণের তালিকা প্রণয়নে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে এবং অর্থের বিনিময়ে সুবিধাভোগীদের তালিকা করা হয়।

গত ৮ এপ্রিল একটি ছাগলের বাচ্চার অপারেশনের সময় মৃত্যুর ঘটনা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এ ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তীব্র জ্বালানি সংকটের মধ্যেও তিনি নিয়মিত সরকারি গাড়ি ব্যবহার করছেন বলেও অভিযোগ ওঠে।

উল্লেখ্য, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়। শুক্রবার সকালে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন উপকারভোগীর মাঝে দুইটি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের। তবে তিনি উপস্থিত না থাকায় তার প্রতিনিধি হিসেবে জামায়াতে ইসলামের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, নায়েবে আমির আনিসুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম এবং সেক্রেটারি ডি. এম. আক্কাস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!