AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



পীরগঞ্জে সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) কোষারাণীগঞ্জ ইউনিয়নের নাকাটি হাটে শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিণী শিরিন বানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কালব লিমিটেডের ভাইস-চেয়ারম্যান লায়লা আখতার, আঞ্চলিক কালব লিমিটেডের পরিচালক জিল্লুর রহমান এবং ঠাকুরগাঁও সদর উপজেলার কো-অপারেটিভ কর্মকর্তা রেজাউল করিম লিটন, কষা রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কালব লিমিটেড ব্লাস্টার পরিষদের প্রতিনিধি চেয়ারম্যান ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল সালাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, নাকাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা।

অনুষ্ঠান শেষে সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে ঋণ সহায়তা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাকাটি বাজার শাখার ফারুক হাসান।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!