AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে মাদক কারবারী ইউপি সদস্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক



সাদুল্লাপুরে মাদক কারবারী ইউপি সদস্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ছাইদার রহমান (৫৭) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটক ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, ইউপি সদস্য ছাইদার রহমান আইনপ্রয়োগকারী সংস্থার চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের বেচাকেনা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্যকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!