AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৪:২৭ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

রোববার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় ও সাত মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

তিনি আরও জানান, একই সময়ে নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে শনিবার দিবাগত রাত ও রোববার সকালে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, মৃত তিন শিশুর মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোরে।

হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুস্বাস্থ্যে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!