AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনে দস্যু দমন: দুই ডাকাত আটক, তিন জেলে মুক্ত



সুন্দরবনে দস্যু দমন: দুই ডাকাত আটক, তিন জেলে মুক্ত

বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে সুন্দরবন এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে ‘জোনাব’ বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানার বাইনতলা খালসংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর অবস্থানের খবর পেয়ে ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্ট যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা এবং নগদ ১,১০০ টাকা জব্দ করা হয়। আটকরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খালসংলগ্ন এলাকা থেকে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়। এর আগে গত ৩১ মার্চ জেলেদের একটি নৌকাসহ অপহরণ করে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।

১ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী যৌথভাবে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি এবং একটি কুড়াল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)।

কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংস্থাটি আরও জানায়, গত দেড় বছরে তাদের ধারাবাহিক অভিযানে বিভিন্ন দস্যু বাহিনীর মোট ৬১ জন সদস্য আটক, ৮০টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে। পাশাপাশি দস্যুদের কবল থেকে অন্তত ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!