AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক



মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক

নওগাঁর মান্দায় পুলিশের এক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযান শুক্রবার (৩ এপ্রিল) কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) এলাকায় পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।

মান্দা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজনের নেতৃত্বে একটি টিম হুলিবাড়ির একটি লিচু বাগানে অভিযান চালায়। মাদক কেনাবেচা ও সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

তল্লাশিকালে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের কাগজের পাইপ ও গ্যাস লাইটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,৯০০ টাকা।

ওসি খোরশেদ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!