AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ৩৮.৫° তাপমাত্রা, গলতে শুরু করেছে সড়কের পিচ



চুয়াডাঙ্গায় ৩৮.৫° তাপমাত্রা, গলতে শুরু করেছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তীব্র গরমে জেলার বিভিন্ন সড়কে পিচ গলে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ। কয়েকদিন আগেও হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রার ঊর্ধ্বগতিতে জনজীবন অস্থির হয়ে উঠেছে।

প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়কে পিচ গলে গিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের টায়ারে লেগে যাচ্ছে। এতে চালকদের চলাচলে বিঘ্ন ঘটছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেক দিনমজুর অসুস্থ হয়ে পড়ছেন। বাইরে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট চরমে পৌঁছেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক সাইদুর রহমান জানান, চলতি মৌসুমে প্রথমবারের মতো জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!