রাজশাহীর তানোর উপজেলার সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের মা মোসা. জোসনারা বেওয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে তানোর পৌরসদরের গোল্লাপাড়া মহল্লার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত হামিদ সরদারের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন জোসনারা বেওয়া। ফজরের নামাজ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি মারা যান।
মঙ্গলবার বাদ জোহর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তানোর বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর হাসান মাহমুদ রাজা, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া তানোর প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

