ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান ধামরাই উপজেলার কালামপুর এলাকার দেওনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে। জানা গেছে, তিনি দুপুরের দিকে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন—এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

