AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০২:২৬ পিএম, ২৭ মার্চ, ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক স্থানীয় সংগঠককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং মৃত বর্ণনাতীত চাকমার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাকে কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার দায় নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, অভ্যন্তরীণ বিরোধ বা স্থানীয় মেলা কেন্দ্রিক বিষয় থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!