রাজশাহীর তানোরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিনের শুরুতে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। এরপরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার ইউএনও নাঈম খানের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুললের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ইউএনও এবং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখসহ বীর মুক্তিযোদ্ধারা, থানা পুলিশ প্রশাসনের পক্ষে ওসি এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে ফুললের শ্রদ্ধা ও সশস্ত্র সালাম দেয়া হয়।
উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়, নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুরসহ নেতারা।
এমপি অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন সহ নেতারা, তানোর পৌরসভার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসক নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁনসহ কর্মকর্তারা, পল্লী বিদ্যুৎ সমিতি তানোর শাখার পক্ষে ডিজিএম রেজাউল করিম খানসহ কর্মকর্তা ও কর্মচারীরা,
নেসকো আবাসিক কার্যালয়ের পক্ষে, আনসার ভিডিবি, তানোর প্রেসক্লাবের পক্ষে সভাপতি সাইদ সাজু, টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুস সবুর, সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
সৈয়দ মাহমুদ শাওন সহ সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ জাতির শান্তি, কল্যান কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা এখলাস হোসেন।
মিনি স্টেডিয়াম ( ডাকবাংলো) মাঠে সকাল সাড়ে আটটার দিকে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দল, বিভিন্ন প্রেসক্লাব, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও থানা প্রশাসন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সকাল ১১ টার পরে মিনি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে মহান আল্লাহ তায়ালা তাদের আত্মত্যাগ কে যেন কবুল করেন। নতুন দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ধরে রাখতে হবে।
সরকার দল ও বিরোধী দল মিলেমিশে সুন্দর মানবিক, ইনসাফ ভিত্তিক দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। যে লক্ষ উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা ৫৫ বছরে বাস্তবায়ন হয়নি। সুতরাং সব ভেদাভেদ ভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
অতিথি হিসেবে ছিলেন, জামায়াতের জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড ওবায়দুল্লাহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন এমপিসহ কর্মকর্তারা, পরে এমপির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানি দেয়া হয়। এমপিকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন নির্বাহী অফিসার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহ অফিসার ইউএনও নাঈম খানের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাকের সঞ্চালনায় সভাগুলো অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, মহিলা দলের সভাপতি পলি বেগম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, পৌর ছাত্র দলের আহবায়ক শাহিন সরকার রঞ্জুসহ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেলের দিকে মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় সূধীজন দের মাঝে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
একই সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

